ঢাকা, -

আলোচিত সংবাদ

সীতাকুণ্ডে বাসচাপায় সিএনজি অটোরিক্সা চালক নিহত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় মোহাম্মদ সাহাব উদ্দিন (৩৫) নামে এক সিএনজিচালিত অটোরিক্সা চালক নিহত হয়েছেন। 

শনিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া আহাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার সিংহ।

নিহত সাহাব উদ্দিন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্যম বাঁশবাড়িয়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

আরও পড়ুন  আমেরিকা থেকে স্ত্রীসহ ফেরার পথে আ.লীগ নেতা গিয়াস গ্রেফতার

এসআই দীপক কুমার সিংহ জানান, অটোরিক্সা চালক পেট্রোল পাম্প থেকে গ্যাস নিয়ে সড়কে উঠেন। এ সময় মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকা অতিক্রমকালে চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী বাস অটোরিক্সাটিকে পেছন থেকে চাপা দেয়। এতে অটোরিক্সাটি ধুমড়ে-মুচড়ে গিয়ে চালক সাহাব উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  পটিয়া শান্তিরহাটে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৬

তিনি আরও জানান, তারা বাসটি আটক করতে পারেননি। তবে দুর্ঘটনাকবলিত অটোরিক্সাটি মহাসড়ক থেকে সরিয়ে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে এনে রেখেছেন। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ