ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীর অনন্যা আবাসিকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২ যুবক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হাটহাজারীতে অস্ত্র-গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশ।

রবিবার (২২ অক্টোবর) ভোরে উপজেলার ১৪নং শিকারপুর ইউনিয়নের পশ্চিম কুয়াইশ অনন্যা আবাসিকের এভারকেয়ার হাসপাতালের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ইসমাইল হোসেন রনি (২২) এবং নুরুল হক (২১)।

আরও পড়ুন  মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত

গ্রেফতার মো. ইসমাইল হোসেন রনি উপজেলার ১৫নং বুড়িশ্চর ইউপির ৪নং ওয়ার্ডস্থ রমজান আলী মিস্ত্রী প্রকাশ বাদশার বাড়ীর মো. মাকছুদুর রহমান প্রকাশ দুলাল ড্রাইভার এবং নুরুল হক কক্সবাজার জেলা সদরের বাহারছড়ার ৪নং ওয়ার্ডস্থ আজাদের বাড়ীর মৃত মো. সাইফুল ইসলামের পুত্র।

মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আলমগীর হোসেন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ১৪নং শিকারপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম কুয়াইশ অনন্যা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের পশ্চিম পাশে আরিফের তেলের দোকানের পিছনে চৌরাস্তায় হাতের বাম পাশে রাস্তার উপর হতে ইসমাইল এবং নুরুল হককে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন  ‘চিরকূট’ লিখে তরুণীর আত্মহত্যার ঘটনায় হবু স্বামী গ্রেপ্তার

এসময় তাদের দেহ তল্লাশী করে একটি দেশীয় তৈরী এলজি এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিউদ্দীন সুমন জানান, অনন্যা আবাসিকের একটি তেলের দোকানের পিছন থেকে অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের গতকাল দুপুরের দিকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থীসহ ১৮ জন নিলেন মনোনয়ন ফরম

আমরা যে কোন ধরনের নাশকতা ঠেকাতে বদ্ধ পরিকর যোগ করেন এ পুলিশ কর্মকর্তা।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ