ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারী আরজেএফ শাখার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ মে) উপজেলার পৌরসদরে হোটেল জামানের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

আরজেএফ হাটহাজারী উপজেলা শাখার সভাপতি কে,এম মঞ্জুরুল হক জাহেদ এর সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক কে এম ইউসুফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- আরজেএফ’র উপদেষ্টা, বাংলাদেশ সংবাদ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস এম জামাল উদ্দিন।

আরও পড়ুন  কক্সবাজারে হোটেল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে জখম

সভায় নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা দেয়া রাষ্ট্রের কর্তব্য। সারাদেশে অব্যাহতভাবে সাংবাদিক নির্যাতন, খুন, গুম হলেও রাষ্ট্র এ বিষয়ে প্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহণ না করে অন্ধের ভূমিকা পালন করছে। আরজেএফ নেতৃবৃন্দ সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার দাবি করেছেন। তৃনমূল সাংবাদিকদের কাজের নিরাপত্তা ও সাংবাদিকদের কল্যানে আরজেএফ এর মতো সাংবাদিক সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান।সভায় বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবী জানানো হয়।

আরও পড়ুন  হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

সভায় বিশেষ অতিথি ছিলেন- হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্টাতা সভাপতি, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আতাউর রহমান মিয়া, আরজেএফ হাটহাজারী উপজেলার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শ্যামল নাথ, অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মহিন উদ্দিন মহিন, দৈনিক খোলাকাগজ পত্রিকার প্রতিনিধি অরুন বৈষ্ণব এবং বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ