ঢাকা, -

আলোচিত সংবাদ

কক্সবাজারে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারে নিজ বাসা থেকে তন্নী চৌধুরী নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যায় শহরের বৈদ্যঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম

তন্নী চৌধুরী বৈদ্যঘোনা এলাকার নেপাল চৌধুরীর মেয়ে এবং কক্সবাজার সিটি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী।

প্রতিবেশীরা জানিয়েছেন, তন্নী বাসায় একা ছিলেন। বিকেলে তার মা শোভা চৌধুরী একাধিকবার ফোন করেও সাড়া না পাওয়ায় স্থানীয়দের দেখতে বলেন। পরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পায়।

আরও পড়ুন  নারীদের অধিকার কোনো দয়া নয়, বরং এটি সাংবিধানিক: মীর হেলাল

ঘটনাস্থলে পুলিশ জানান, ময়নাতদন্তের পর সুরতহাল রিপোর্ট পেলেই এই মৃত্যুর রহস্য জানা যাবে।

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে যোগ করেন এ পুলিশ কর্মকর্তা।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ