ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে আসন সংখ্যা ১৬, মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৫৩ প্রার্থী

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসন থেকে এখন পর্যন্ত ১৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত চট্টগ্রামের তিন রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রার্থীরা এসব ফরম সংগ্রহ করেন।

তফসিল অনুযায়ী, গতকাল পর্যন্ত চট্টগ্রামের ১৬টি আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র নিয়েছেন।

আরও পড়ুন  নাম ভাঙিয়ে চাঁদাবাজিতে ‘বিব্রত’ শিবির ক্যাডার নাছির

মনোনয়নপত্র সংগ্রহকারী অন্যান্য দলের মধ্যে রয়েছে- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাসদ (মার্কসবাদী), বাসদ, বাংলাদেশ লেবার পার্টি, জেএসডি, বাংলাদেশ খেলাফত মজলিস, নাগরিক ঐক্য, এবি পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি, জনতা দল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, এই কার্যালয় থেকে এখন পর্যন্ত মোট ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আরও পড়ুন  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫

বিভাগীয় কমিশনার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. হেদায়েত উল্যাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও চসিকের ১-২ নং ওয়ার্ড) আসন থেকে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আবদুল বারেক চৌধুরী এবং চট্টগ্রাম-১১ (বন্দর, পতেঙ্গা, হালিশহর) আসনে এবি পার্টির মোহাম্মদ লোকমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এছাড়া জেলা প্রশাসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ নুরুল আমিন ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির হুসাইন মুহাম্মদ শাহজাহান মনোনয়নপত্র নিয়েছেন। চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে উত্তর জেলা জামায়াতের আমির মুহাম্মদ আলা উদ্দিন এবং চট্টগ্রাম-৬ (রাউজান) থেকে বিএনপি নেতা মো. জসিম উদ্দিন সিকদার, জামায়াতে ইসলামীর মো. শাহজাহান মঞ্জু ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আবদুল হামিদ চৌধুরী ফরম সংগ্রহ করেছেন।

আরও পড়ুন  ফটিকছড়িতে ৬ বছরের শিশুকে ধর্ষণ, ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১২ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ