ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে যুবদল নেতাকর্মীদের সংঘর্ষ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকায় ছাত্রলীগের সঙ্গে যুবদল নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম কলেজ এবং সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের প্রধান গেটের মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে।

এসময় বিএনপির বহরে থাকা কয়েকটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। কিছুক্ষণ উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন  শঙ্খনদীর বাঁশখালী অংশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

জানা গেছে, বুধবার দুপুর থেকে নগরীর কাজির দেউরি মোড়ে বিএনপির অঙ্গ-সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ‘তারুণ্যের সমাবেশ’ চলমান রয়েছে। সমাবেশে চট্টগ্রাম মহানগর, আশেপাশের জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে যোগ দিতে থাকেন। এসময় গাড়িবহরসহ একটি মিছিল চট্টগ্রাম কলেজ এলাকা দিয়ে যাচ্ছিল। মিছিলটি কলেজের প্রধান ফটক এলাকায় পৌঁছালে সংঘর্ষের এ ঘটনাটি ঘটে।

আরও পড়ুন  দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ওসি আদিল মাহমুদ

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, বিএনপির মিছিল থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়া হচ্ছিল। তাই ছাত্রলীগের নেতাকর্মীরা তাতে বাঁধা দিয়েছেন। এরপর তারা ছাত্রলীগের ওপর হামলা চালান।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার বলেন, এ ঘটনায় একটু সংঘর্ষের সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে এখন সবকিছু স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন  ঢাকার সাভারে ছুরিকাঘাতে পোশাক শ্রমিকের মৃত্যু

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ