ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে জামায়াত-পুলিশ সংঘর্ষ, আটক ৩০

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে চট্টগ্রামে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৩০ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

এ তথ্য জানান চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর।

আরও পড়ুন  বরিশালে বাসচাপায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

এর আগে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে মাওলানা সাঈদীর গায়েবানা জানাজার ঘোষণা দেন জামায়াত-শিবির নেতাকর্মীরা। তবে আগে থেকেই সেখানে অবস্থান নেয় পুলিশ। পরে মিছিল নিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ওই এলাকায় আসলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়।

এদিকে, পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষের সময় ছাত্রলীগের নেতাকর্মীরাও সংঘর্ষে জড়ান। তারা পুলিশের পক্ষে অবস্থান নেন বলে জানা গেছে।

আরও পড়ুন  হাটহাজারীতে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল ডেকোরেটর কর্মীর

সংঘর্ষের এক পর্যায়ে দামপাড়া ওয়াসা এলাকায় শিবিরের এক কর্মীকে ছাত্রলীগ কর্মীরা ছুরিকাঘাত করেন বলে অভিযোগ শিবিরের।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ