ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে ‘সিপ্লাস টিভি’ ও ‘সিভিশন টিভি’র অফিস সিলগালা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামে ‘সিপ্লাস টিভি’ ও ‘সিভিশন টিভি’র (আইপিটিভি) অফিস সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে লাইসেন্স ছাড়া নিয়ম বহির্ভূতভাবে সংবাদ প্রচার ও অনুষ্ঠান প্রচার করায় ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়েছে৷

রবিবার (২৫ জুন) পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ।

আরও পড়ুন  চট্টগ্রামের কাচ্চি ডাইন ও এশিয়ান কাবাবে নোংরা পরিবেশ, ৫ হোটেলে জরিমানা ৭ লাখ

প্রতিষ্ঠান দুটি সিলগালা করার খবর নিশ্চিত করে এহসান মুরাদ গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে নিয়ম-নীতি লঙ্ঘন করে সিপ্লাস ও সিভিশন কার্যক্রম চালাচ্ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় লাইসেন্স, অনুমোদন বা ছাড়পত্র না নিয়েই তারা অনলাইনে অনুষ্ঠান ও খবর প্রচার করছে। তারা আমাদের কোনো লাইসেন্স দেখাতে পারেনি।

তিনি বলেন, আমরা চট্টগ্রামের অন্যান্য আইপিটিভি অফিসেও মোবাইল কোর্ট পরিচালনা করব।

আরও পড়ুন  কুকুরের কামড়ে ৪ বৃদ্ধসহ আহত ৭

আইনত, আইপিটিভি সংবাদ সম্প্রচার করতে পারে না। জাতীয় অনলাইন গণমাধ্যম নীতি ২০১৭ (২০২০ সালে সংশোধিত) অনুযায়ী, আইপিটিভি শুধুমাত্র বিনোদন বা তথ্যভিত্তিক অনুষ্ঠান সম্প্রচার করতে পারে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ