ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে ৭০০ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর কাট্টলী সমুদ্র উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে ১৫টি পুকুরসহ ১০০ একর সরকারি খাস জমি উদ্ধার উদ্ধার করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার এসব জমির পরিমাণ মূল্য ৭০০ কোটি টাকা বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, আজ অভিযানের মাধ্যমে দীর্ঘদিন বেহাত হয়ে যাওয়া প্রায় ১০০ একর জমি উদ্ধার করেছি। একটি চক্র সরকারি এ জায়গাটি বহুবছর ধরে অবৈধভাবে দখল করে রেখেছিল। অভিযানে প্রায় ছোট বড় ৩০টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। ১০টি সরকারি সাইনবোর্ড নির্দেশনাসহ টানানো হয়েছে যাতে করে অবৈধ অনুপ্রবেশ না ঘটে।

আরও পড়ুন  বোয়ালখালীতে দিনেদুপুরে মন্দিরের ঘন্টা চুরি

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সীতাকুণ্ড এলাকায় প্রায় ১৯৪ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ১৫টি পুকুরসহ প্রায় ১০০ একর সরকারি খাস জমি উদ্ধার করেছি। দীর্ঘবছর ধরে একটি চক্র এ জায়গাটি অবৈধভাবে দখল করে আসছিলো। আজ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সম্পূর্ণ জায়গাটি সরকারের দখলে নিয়ে এসেছি। পাশাপাশি চট্টগ্রাম মহানগর ও উপজেলার বেদখল হওয়া সরকারি খাস জমি উদ্ধারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।কাট্টলীতে ৭০০ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধারজেলা প্রশাসক জানান, মেরিন ড্রাইভের পাশে এই উদ্ধারকৃত জমিসহ প্রায় ৭৫০ একর জমি নিয়ে ম্যানগ্রোভ ফরেস্ট, সংরক্ষিত বন, সাইক্লিং ট্র্যাক, বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র ইত্যাদি গড়ে তোলা হবে।

আরও পড়ুন  চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি ঘর দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া জায়গাটিতে অনুপ্রবেশ ঠেকাতে সার্বক্ষণিক আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যেই নিষেধাজ্ঞাসহ ১০টি সাইনবোর্ড টানানো হয়েছে। এরপরেও যদি অবৈধভাবে কেউ এ জায়গায় প্রবেশ বা দখল করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।অভিযানে জেলা প্রশাসনসহ সিএমপি সদস্য ও বিদ্যুৎ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  চট্টগ্রামে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক ২

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ