ঢাকা, -

আলোচিত সংবাদ

ডেঙ্গুতে এক দিনে তিনজনের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামে ডেঙ্গুতে এক দিনে তিনজনের মৃত্যু হয়েছে যা চলতি বছর এক দিনে এই রোগে সর্বাধিক মৃত্যু।

সোমবার (১৪ আগস্ট) জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুসারে, আগের ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তিনজন ডেঙ্গুতে মারা যান। তাদের মধ্যে দু’জন নারী ও একজন পুরুষ।

তাদের মধ্যে নগরীর পাঁচলাইশ এলাকার বাসিন্দা ইদ্রিস মিয়া (৫৫) বেসরকারি সিএসসিআর হাসপাতালে, মুরাদপুরের বাসিন্দা সানজিদা আক্তার (৩৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং রাউজান উপজেলার গহিরার বাসিন্দা সিতারা জাহান (৫৩) সিএসসিআর হাসপাতালে মারা যান।

আরও পড়ুন  চট্টগ্রামে গ্যাস সংকটে বন্ধ হয়ে গেল ২ সার কারখানা

এনিয়ে চলতি মাসের প্রথম ১৩ দিনে ডেঙ্গুতে জেলায় ১১ জনের মৃত্যু হলো। চলতি বছর জেলায় ডেঙ্গুতে ৩৬ জন মারা গেছে। তাদের মধ্যে গত জুলাই মাসে ১৬ জনের মৃত্যু হয়।

ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে ১৫ জন শিশু, ১২ জন নারী এবং ৯ জন পুরুষ।

শেষ ২৪ ঘণ্টায় জেলায় ৯২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মাসে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩৬৯ জন।

আরও পড়ুন  রামুতে বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ, নিহত ১ আহত ৮

চলতি বছর এখন পর্যন্ত জেলায় ৪১৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। এরমধ্যে নগরীর বাসিন্দা ২৮৮৫ জন। আর উপজেলাগুলোর বাসিন্দা ১২৬০ জন। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সীতাকুণ্ডে ৫১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

আজ সোমবার জেলার হাসপাতালগুলোতে ২৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন যাদের মধ্যে সবচেয়ে বেশি ১২৬ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

আরও পড়ুন  চট্টগ্রামে ব্যাটারি রিকশা বন্ধে অভিযান, রাতে পুলিশ বক্সে হামলা-ভাঙচুর

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ