ঢাকা, -

আলোচিত সংবাদ

ব্যবসায়ীকে গলাকেটে রাস্তায় ফেলে গেল ছিনতাইকারী

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের চন্দনাইশে ফয়সাল নামে খাতুনগঞ্জের এক ব্যবসায়ীকে গলাকেটে রাস্তায় ফেলে গেছে ছিনতাইকারীরা। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে। 

সোমবার (২৩ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার বরকল মৌলভী বাজারের সোনালি ব্যাংকের সামনের সড়কের ঘটনা এটি।

আহত ফয়সালের বাড়ি সীতাকুণ্ডের উপজেলার বাঁশবাড়িয়া এলাকায়। খাতুনগঞ্জে সুপারির ব্যবসা করেন তিনি।

আরও পড়ুন  মদুনাঘাটে ১০০ লিটার ছোলাই মদসহ সিএনজি জব্দ, আটক ২

জানা গেছে, ৫-৬ জন ছিনতাইকারী খাতুনগঞ্জ থেকে মাইক্রো বাসে তুলে তাকে বেহুশ করে আনোয়ারা হয়ে বরকল নিয়ে আসে। গাড়ির মধ্যে তার সাথে থাকা ৮০/৯০ হাজার নগদ টাকা ছিনিয়ে নিতে ধস্তাধস্তি করে। একপর্যায়ে টাকা নিতে না পেরে তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। গলার কিছু অংশ কেটে রক্ত বের হলে তারা সম্পূর্ণ গলা কাটা হয়েছে ভেবে পালিয়ে যায়। এতে ফয়সাল গুরুতর আহত হন।

আরও পড়ুন  ঢাকার সাভারে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ ৪

সোমবার রাত ১টার দিকে বাজারের পাহারাদার টহল দিতে গিয়ে সোনালী ব্যাংকের সামনে সড়কের উপরে গলা কাটা অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন  কলাপাতা কাটা নিয়ে ভাইয়ের হাতে বোন খুন, গ্রেপ্তার ৩

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে ভিকটিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ