ঢাকা, -

আলোচিত সংবাদ

রাউজানে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়েছে সিআইপি’র বসতবাড়ি

প্রতীকী ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাউজানে সিআইপি ইয়াছিন চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সর্তা গ্রামে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদশীরা জানান, সোমবার বেলা পৌনে ১১ টার দিকে ২০টি মোটরসাইকেলযোগে ৫০/৬০ জন দুর্বৃত্ত তার বাড়িতে গিয়ে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগিয়ে দেয়৷ পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন  চট্টগ্রাম-৫ আসনে জয়ের পথে বিএনপি

অগ্নিসংযোগের সময় সিআইপি ইয়াছিন চৌধুরীর বাড়িতে তার কেয়ার টেকার মোস্তফা ছাড়া আর কেউ ছিল না।

রাউজান ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা শামসুল আলম বলেন, একটি বাসা বাড়িতে লাগার সংবাদ পেয়ে দমকল বাহিনীর সদস্যদের পাঠিয়েছি। বিস্তারিত পরে জানাতে পারব।

এ প্রসঙ্গে রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) নাফিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সিআইপির বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা আসলে বিস্তারিত জানাতে পারব।

আরও পড়ুন  হাটহাজারীতে নৌকার মাঝি এম এ সালাম

প্রসঙ্গত, ইয়াছিন চৌধুরী রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর আস্থাভাজন ও ওমান ব্যবসায়ী। তিনি রাউজান উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

এছাড়া রাউজানে ঠিকাদারির সঙ্গে জড়িত রয়েছেন তিনি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ