ঢাকা, -

আলোচিত সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা: নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পহেলা বৈশাখের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। মনিপুর হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক খালিদ জাহানের করা রিটে শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশনা সংক্রান্ত প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। সেই সাথে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জারি করা এসংক্রান্ত চিঠি কেন বেআইনি ঘোষণা করা হবে না সে মর্মে রুল চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় করা এই রিটে শিক্ষা সচিব, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সহকারি পরিচালককে রিটে বিবাদী করা হয়েছে।

আরও পড়ুন  শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধার অভিযোগ

বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীর ও বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হবে বলে জানান রিটের পক্ষের আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

এই আইনজীবী বলেন, সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে স্কুলের প্রতি একটি চিঠি দেওয়া হয়, যেখানে প্রতিটি স্কুলে পহেলা বৈশাখের দিন মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশনা দেওয়া হয়। ওই চিঠির কার্যক্রম চ্যালেঞ্জ করেই রিট দায়ের করা হয়েছে। যেহেতু দেশের আলেম সমাজের মতামত অনুসারে পহেলা বৈশাখের দিনের মঙ্গল শোভাযাত্রা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক তাই এটা পালনে সরকার বাধ্যবাধকতা দিতে পারে না। তাই বিষয়টি সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদ ১২ ও ৪১ এর ধর্মীয় স্বাধীনতার সাথে সাংঘর্ষিক উল্লেখ করে রিটটি করা হয়েছে।

আরও পড়ুন  বন্দরের অচলাবস্থা নিরসনে হার্ডলাইনে যাচ্ছে সরকার

গত ১১ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি চিঠি দেশের সব স্কুল বরাবর দেওয়া হয়। ওই চিঠিতে বলা হয়, নববর্ষ ১৪৩০ উৎযাপন অনুষ্ঠান আবশ্যিকভাবে জাতীয় সংগীত  ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে।

সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসব মুখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উৎযাপন করবে। ইউনোস্কো কর্তৃক মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ ইনটেনজিবল কালচারাল হেরিটেজ এর তালিকায় অন্তর্ভুক্তি করার বিষয়টি গুরুত্বসহকারে প্রচার করতে হবে। সকালে আবশ্যিকভাবে শিক্ষার্থীদের নিয়ে র‌্যালি করতে হবে।

আরও পড়ুন  পিঁয়াজ আমদানি নিয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত

এর আগে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা বাতিল চেয়ে একটি লিগ্যাল নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান। সে লিগ্যাল নোটিশের পর দেশের সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে প্রতিবাদের ঝড় ওঠে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ