ঢাকা, -

আলোচিত সংবাদ

শ্যামলীর আগুন লাগা ভবনের ১৯ তলা থেকে মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীর শ্যামলীতে রূপায়ণ শেলফোর্ড নামের ভবনে আগুনের ঘটনায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এছাড়া ভবনটিতে আটকা পড়া ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৫ জন নারী ও ১৮ জন পুরুষ রয়েছেন।

বৃহস্পতিবার (১ জুন) গভীর রাতে সাংবাদিকদের এ তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

আরও পড়ুন  রাউজানে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

এর আগে বৃহস্পতিবার দিনগত রাত ১১টা ২৫ মিনিটে শ্যামলীর মিরপুর রোডের ২০তলা ওই ভবনের সপ্তম তলায় আগুন লাগে। ভবনটির ১৯ তলা থেকে রাতে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ধারণা করা হচ্ছে, ভবনের ডার্ক লাইনে শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। পরে আগুন তার বেয়ে ওপরের দিকে উঠে গেছে।

জানা যায়, ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হলেও ১৯ তলা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ফ্লোরে নিপা ফার্মাসিউটিক্যালস ও ডেটা সফটওয়্যার নামে দুটি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। এ ফ্লোরেই মরদেহটি পড়ে ছিল। তবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ফায়ার সার্ভিস কর্মীরা ধারণা করছেন, ধোয়ায় নিশ্বাস বন্ধ হয়ে তিনি মারা যেতে পারেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

আরও পড়ুন  চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই

এদিতে রাতে আগুন লাগার খবর পেয়ে ১১টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ