ঢাকা, -

আলোচিত সংবাদ

সার্টিফিকেট পুড়িয়ে ফেলা ‘মুক্তা’ চাকরি পেলেন আইসিটি মন্ত্রণালয়ে

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে নিজের সব একাডেমিক সার্টিফিকেট পুড়িয়ে ফেলা ইডেন কলেজের সাবেক শিক্ষার্থী মুক্তা সুলতানার চাকরি হয়েছে আইসিটি মন্ত্রণালয়ে।

সোমবার (২৯ মে) আগারগাঁওয়ে তার হাতে নিয়োগপত্র তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

চাকরির বয়স শেষ হওয়ায় মুক্তা এমন কাণ্ড ঘটান বলে জানা যায়। তবে তার সার্টিফিকেট পোড়ানোর ভিডিও ভাইরাল হওয়ার পর ডেকে পাঠান পলক। মুক্তার কষ্ট আর ক্ষোভের কথা শুনে মন্ত্রণালয়ের একটি প্রকল্পে তার চাকরির ব্যবস্থা করে দেন আইসিটি প্রতিমন্ত্রী।

আরও পড়ুন  সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

জানা গেছে, সেশনজট ও করোনার কারণে একদিকে চাকরির আবেদনের সময় শেষ। অন্যদিকে পরিবারের খরচ বহন করতে খেতে হচ্ছে হিমশিম। আবার চাকরির বয়স বাড়ানোর আন্দোলন করেও মিলছে না কোনো সুখবর। তাই ক্ষোভে নিজের সব সার্টিফিকেট পুড়িয়ে ফেলেন মুক্তা।

প্রতিমন্ত্রী বলেন, আপাতত ছয়মাসের জন্য মুক্তা সুলতানার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। স্থায়ীর বিষয় বলব না তবে বিশ্বাস করি সে ছয় মাসের আগেই নিজের একটা জায়গা তৈরি করে ফেলতে পারবেন।

আরও পড়ুন  ফ্রান্সের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: প্রধানমন্ত্রী

চাকরি পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ধন্যবাদ জানান কিশোরগঞ্জের মেয়ে মুক্তা।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ