- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

হাটহাজারীতে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করলেন মডেল থানা পুলিশ

চট্টগ্রামের হাটহাজারী মডেল থানায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩৪ জন বীর মুক্তিযোদ্ধার হাতে ঈদ উপহার তুলে দিয়েছেন থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান।

রবিবার (৭ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এর নেতৃত্বে উপজেলার ৩৪ জন বীর মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার দেওয়া হয়।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর একটি প্রয়াস থেকে থানা পুলিশের এই আয়োজন। আমাদের মাঝে আনন্দ বিরাজ করছে, কারণ আমরা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে পারছি।

আরও পড়ুন  পটিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ কৃষকের মৃত্যু

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধারা মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। জাতির পিতা বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে যে মুক্তিযোদ্ধারা জীবনকে তোয়াক্কা না করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের প্রতি আমাদের ঋণ, শ্রদ্ধা ও ভালোবাসার শেষ নেই।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল আলম বলেন, যদিও আজ ঈদের অনুষ্ঠান নয়, তবুও অনুভব করছি ঈদ আনন্দের মতোই। এ আনন্দ আমাদের মাঝে বিরাজ করছে কারণ স্বাধীনতার পর এই প্রথম থানা পুলিশের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার দিয়ে সম্মানিত করছেন।

আরও পড়ুন  চট্টগ্রামে ছাত্রশিবিরের প্রবাহ কোচিং সেন্টার উচ্ছেদ

এসময় উপস্থিত ছিলেন- হাটহাজারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল আলম, থানার ওসি তদন্ত নুরুল আলম, ওসি অপারেশন জাহাঙ্গীর মোল্লা, ওসি গোয়েন্দা ওমর ও থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মোঃ আব্দুল গাফফারসহ অফিসারগণ।