ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীর বুড়িশ্চরে আবারও ইয়াবা কারবারি আটক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হাটহাজারী উপজেলার বুড়িশ্চরে আবারও ইয়াবাসহ মোঃ মুছা (৫৪) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ মে) রাতে দক্ষিণ বুড়িশ্চর নুর বক্স কলোনী থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন উপজেলার মদুনাঘাট তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান।

আটককৃত মো. মুছা পশ্চিম মোহরা কুলা পাড়া আবদুল সওদাগর বাড়ীর মৃত অলি আহম্মদের ছেলে। তিনি বর্তমানে দক্ষিণ বুড়িশ্চরে ভাড়া বাসায় থাকেন।

আরও পড়ুন  চট্টগ্রামে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১

অভিযানের বিষয়ে এ এস আই সুমন হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে বুড়িশ্চর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়। সে মুলত ইয়াবা কারবারি। মুছার নামে চান্দঁগাও থানায় পূর্বেরও একটি মাদক মামলা আছে। যার নম্বর ৩/৪০৮-২০১৮। হাটহাজারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পরবর্তী আজ আদালতে প্রেরন করা হবে।

আরও পড়ুন  হাটহাজারীতে স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামী আটক

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ