ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে তফসিল প্রত্যাখান করে মশাল মিছিল করেছে বিএনপি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে প্রত্যাখান করে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন জায়গায় মশাল মিছিল করেছে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনগুলো।

বুধবার (১৫ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) তফসিল ঘোষণার প্রতিবাদ জানিয়ে রাতে মশাল মিছিল ও বিক্ষোভ মিছিল করে দলটির নেতা-কর্মীরা।

পাহাড়তলী নয়াবাজারে থানা যুবদলের নেতাকর্মীরা মশাল মি‌ছিল বের করে। নগর যুবদল নেতা আ‌লিফ উ‌দ্দিন রু‌বেলের নেতৃ‌ত্বে নগরীর চট্টেশ্বরী রোডে মশাল মি‌ছিল করা হয়।

আরও পড়ুন  হাটহাজারীতে স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামী আটক

চান্দগাঁও থানা ছাত্রদ‌লের আহবায়ক আবদুর রহমান আলফাজের নেতৃত্বে বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় মশাল মি‌ছিল বের হয়। নগরীর আগ্রাবাদ এ‌ক্সেস রো‌ডে নগর ছাত্রদ‌লের মিছিলে পুলিশ হামলা চালালে পু‌লি‌শের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তফসিল প্রত্যাখান করে হাটহাজারী ও পটিয়া উপজেলা আশিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন।

তফসিলের বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন গণমাধ্যমকে বলেন, তফসিল প্রত্যাখান করে চট্টগ্রামসহ সারাদেশে বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে। একতরফা তফসিল জনগনও প্রত্যাখান করেছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে,সেটা আমরা চালিয়ে যাব।

আরও পড়ুন  কোরবানির গরু বিক্রি হচ্ছে ৪৫০ টাকা কেজি দরে

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ