ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রাম দেখবেন ৫ হাজারে, হেলিকপ্টারে ঘুরে বেড়ানো এখন স্বপ্ন নয় বাস্তবতা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হেলিকপ্টারে করে মাত্র ৪৯৯৯ টাকায় চট্টগ্রাম ঘুরে দেখতে প্রথমবারের মত চালু করা হল চিটাগাং হেলিকপ্টার এন্ড এয়ার সার্ভিস। হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়ানোর স্বাদ থাকলেও সীমিত সাধ্যের কারণে সাধারণ জনগণের অনেকেই এই শখটুকু পূরণ করতে পারেন না।

জনসাধারণের এই অপূর্ণ স্বাদ পূর্ণ করতেই চট্টগ্রামে এই হেলিকপ্টার এন্ড এয়ার সার্ভিস চালু করা হল।

শুক্রবার (১৯ মে) দুপুরে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রশিক্ষণ মাঠে উদ্বোধন করা হল এই হেলিকপ্টার সেবা সার্ভিস। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন এই হেলিকপ্টার সার্ভিস উদ্বোধন করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ নোমান আল মাহমুদ এমপি, চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হাসান, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মানবাধিকার ইউনিটির বিভাগীয় প্রধান লোকমান চৌধুরী, জুনিয়র চেম্বার চিটাগাং ফার্স্ট লেডি ফাতেমা জোহরা, চিটাগাং হেলিকপ্টার এন্ড এয়ার সার্ভিসের সিইও শাহনেওয়াজ শিপনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন  রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, দ্রুত এবং জরুরি প্রয়োজনে দেশের শিল্পপতি এবং নামী-দামী ব্যসায়ীরা এখন হেলিকপ্টার বেশি ব্যবহার করছেন। দেশে এখন চাহিদা বেড়েছে, সেইসাথে এ খাতে ব্যবসাও বেড়েছে। গণমাধ্যমের জরুরি সংবাদ সংগ্রহ, নাটক কিংবা সিনেমার শুটিং, রাজনৈতিক নেতাদের সফর, বিবাহ অনুষ্ঠানে বরযাত্রী, এবং ভিআইপি ব্যবসায়ীরাও এখন হেলিকপ্টারের ব্যবহার করছেন।দেশে আসা তৈরি পোশাকের বিদেশি ক্রেতাদের পরিবহন ও রোগী পরিবহনের মতো জরুরি কাজে ‘চিটাগাং হেলিকপ্টার এন্ড এয়ার সার্ভিস’ চট্টগ্রামে বড় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন  একলাফে ১২ কেজি এলপি গ্যাসের দাম বাড়ল ২৬৬ টাকা

চিটাগাং হেলিকপ্টার এন্ড এয়ার সার্ভিসের সিইও শাহনেওয়াজ শিপন বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে কম খরচে হেলিকপ্টার ভ্রমণের সুযোগ থাকছে চিটাগাং হেলিকপ্টার  অ্যান্ড এয়ার সার্ভিসে। এছাড়া করপোরেট প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক সফর, মিডিয়া হাউজগুলোর জরুরি খবর সংগ্রহ কিংবা জরুরি রোগী পরিবহনে আমাদের সার্বক্ষণিক সেবা চালু থাকবে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ