ঢাকা, -

আলোচিত সংবাদ

চবি ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ, আহত ৯

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের নয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৩১ মে) রাত সোয়া ১০টার দিকে শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিএফসি ও সিক্সটি নাইনের মধ্যে এ সংঘর্ষ হয়।

চবি প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম শিকদার সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বুধবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হোটেলে খাবার খেতে গিয়ে সিএফসি এবং সিক্সটি নাইনের দুই কর্মীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সিএফসির কর্মীরা শাহ আমানত হল ও সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হলের সামনে অবস্থান নেয়। এ সময় উভয় পক্ষের কর্মীরা একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় দুই ঘণ্টা ধরে চলে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া।

আরও পড়ুন  ওসিকে ধাক্কা দেওয়া এএসআই প্রত্যাহার

শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও সিএফসির নেতা সাদাফ খান বলেন, হোটেলে চেয়ারে বসা নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে হাতাহাতিও হয়। এর জের ধরে সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।

তবে এ বিষয়ে জানতে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিক্সটি নাইনের নেতা ইকবাল হোসেন টিপুকে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।

আরও পড়ুন  ‘মানুষ হিসেবে আমি ব্যর্থ’ চিরকুট লিখে চবি শিক্ষার্থীর আত্মহত্যা

এদিকে সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম শিকদার বলেন, শাহ আমানত ও শাহজালাল হলের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ বাধে। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিএফসি শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান নওফেলের অনুসারী ও উপগ্রুপ সিক্সটি নাইন সাবেক চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।

আরও পড়ুন  অবশেষে চকরিয়া থানার সেই ওসিকে প্রত্যাহার

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ