ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রাম নগর যুবলীগের কমিটি ঘোষণা, দায়িত্বে সুমন-দিদার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সম্মেলনের এক বছর বাদে আগের কমিটির দুই যুগ্ম আহ্বায়ককে সভাপতি ও সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম নগর যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতির পদ পেয়েছেন মাহবুবুল হক সুমন, আর সাধারণ সম্পাদক হয়েছেন দিদারুল আলম।

মঙ্গলবার (১৩ জুন) কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে আগামী তিন বছরের জন্য ১৩১ সদস্যের মধ্যে ৪০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি  ঘোষণা করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম মহানগর শাখার ১৩১ সদস্য বিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি ২০২২ সালের ৩০ মে থেকে পরবর্তী তিন বছরের জন্য অনুমোদন দেওয়া হলো।

আরও পড়ুন  চট্টগ্রামে বাসাবাড়িতে স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ

কমিটির ১১ সহ-সভাপতি হলেন- নুরুল আনোয়ার, বেলায়েত হোসেন বেলাল, আরশাদ আসাদ, আঞ্জুমান আরা, হেলাল উদ্দিন আহম্মদ, দেবাশীষ পাল দেবু, সুরঞ্জিত বড়ুয়া লাবু, আসহাব রসুল চৌধুরী জাহেদ, ওয়াসিম উদ্দিন চৌধুরী, শাহজাদা মো. সাখাওয়াত হোসেন সাকু ও মো. নুরুল আলম মিয়া।

১৩টি সহ-সভাপতি পদের মধ্যে দুটি খালি রাখা হয়েছে।

কমিটির চার যুগ্ম সম্পাদক পদ পেয়েছেন- দিদারুল আলম দিদার, সালাউদ্দিন, ইশতিয়াক আহমেদ চৌধুরী ও সাইফুদ্দিন আহম্মেদ। যুগ্ম সম্পাদকের একটি পদ খালি।

আরও পড়ুন  নান্দনিকসূত্র

৭ সাংগঠনিক সম্পাদক হলেন- সনত বড়ুয়া, দিদার-উর-রহমান, গিয়াস উদ্দিন তালুকদার, আবু মোহাম্মদ মহিউদ্দিন, এ জে এম মহিউদ্দিন রনি, সুমন চৌধুরী ও মনোয়ারুল আলম চৌধুরী নোবেল।

এছাড়া সম্পাদকীয় পদের মধ্যে গ্রন্থনা সম্পাদক হয়েছেন সৈয়দ ওমর ফারুক, অর্থ সম্পাদক মান্না বিশ্বাস, আইন সম্পাদক অ্যাডভোকেট আখতারুজ্জামান রুমেল, সমাজকল্যাণ সম্পাদক কে এম শহিদুল কাওসার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ, তথ্য ও যোগাযোগ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম, জনশক্তি সম্পাদক নঈম উদ্দিন খান, ক্রীড়া সম্পাদক রাজীব হাসান রাজন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে আলমগীর টিপুকে।

আরও পড়ুন  ঢাকার সাভারে ছুরিকাঘাতে পোশাক শ্রমিকের মৃত্যু

এছাড়া উপ-সম্পাদকীয়, সহ-সম্পাদকীয় এবং সদস্য পদে কয়েকটি নাম ঘোষণা করা হয়েছে। বাকি পদগুলো খালি রাখা হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ