ঢাকা, -

আলোচিত সংবাদ

ঢাকার সাভারে ছুরিকাঘাতে পোশাক শ্রমিকের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সাভারের মহাসড়কে পাশে এলোপাতাড়ি ছুরিকাঘাতে পলাশ চন্দ্র (৩৭) নামের কারখানা ফেরত এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ও আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ হারুন ওর রশিদ।

এর আগে, বৃহস্পতিবার (২৫ মে) রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পলাশ চন্দ্র পিরোজপুর জেলার মডবাড়িয়া থানার বেতমোর গ্রামের মাখন লালের ছেলে। তিনি আশুলিয়ার খেজুরবাগান এলাকায় এপিক গ্রপের আই ডিপার্টমেন্টে কাজ করতেন।

আরও পড়ুন  শাহরিয়ার কবিরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুলিশ জানায়, কারখানা ছুটি হলে নবীনগরে জালালাবাদ এলাকায় বাসায় যাওয়ার জন্য সিএন্ডবি আসেন পলাশ চন্দ্র। পথিমধ্যে সিএন্ডবি ফুটওভার ব্রিজ দিয়ে উঠে পশ্চিম পাশে সিঁড়িতে নামার পরই অতর্কিতভাবে পলাশ চন্দ্রের বুকে, পেটে, মুখে ও বাম হাতে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে সড়কের পাশে লোকজন এ অবস্থায় দেখতে পেয়ে দ্রুত এনাম মেডিকেল হাসপাতালে পাঠায়। হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন  ধর্ষণের ঘটনা চাপা দিতে তরুণীকে ছিনিয়ে নিয়ে হত্যা

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন উর রশিদ বলেন, স্থানীয়দের কাছে জানতে পেরেছি তাকে ব্রিজ থেকে নামার পরই ছুরিকাঘাত করা হয়েছে৷ বুকে, পেটে, মুখে ও হাতে ছুরি দিয়ে কয়েকবার আঘাত করা হয়েছে৷ নিহতের মরদেহে উদ্ধার করা হয়েছে। তার পরিবারের সাথে এ বিষয়ে কথা বলছি।

মৃত্যুর কারণ হিসেবে তিনি বলেন, ঘটনাটি ছিনতাই না পরিকল্পিত তা সেটি বোঝা যাচ্ছে না। কারণ ছিনতাই হলে তার মোবাইল মানিব্যাগ নিয়ে যেত কিন্ত কিছুই নেয়নি। আমরা ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহসহ খুনিদের সনাক্তে কাজ করছি। আশাকরি খুনিরা শিগগিরই ধরা পড়বে।

আরও পড়ুন  ফটিকছড়ির শিশু ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ