পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন হাটহাজারি থানার আওতাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের জামাত শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে এই শুভেচ্ছা জানান।
মদুনাঘাট তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মাহবুবর রহমান বলেন, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। ঈদ উল আযহা উপলক্ষে আমি বিশ্বের সকল মুসলমান সম্প্রদায়কে অভিনন্দন জানাচ্ছি।
তিনি আরও বলেন, মহান ত্যাগের মহিমায় ভাস্মর এই দিনে আমি বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি।
ঈদ উল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা এবং কর্মে প্রতিফলিত করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।














