ঢাকা, -

আলোচিত সংবাদ

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় রাজনীতিক-সুশীল সমাজের বৈঠক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বাংলাদেশ সফরে আসা মার্কিন দুই কংগ্রেসম্যানের সঙ্গে বৈঠক করতে এবার বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাস ভবনে প্রবেশ করেছেন দেশের সুশীল সমাজের ৯ জন প্রতিনিধি।

এর আগে বিকেল থেকে একই বাসায় তারা বৈঠক করেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে। ওই বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

রবিবার (১৩ আগস্ট) সন্ধ্যার আগে রাজধানীর গুলশান-২ এর পিটার হাসের বাসভবন থেকে বেরিয়ে যান তিন রাজনৈতিক দলের ৫ নেতা। তারা বেরিয়ে যাওয়ার পরই সেখানে প্রবেশ করেন ৯ বিশিষ্ট ব্যক্তি।

আরও পড়ুন  কেজরিওয়াল ইস্যুতে যুক্তরাষ্ট্রের মন্তব্যে ক্ষুব্ধ ভারত, রাষ্ট্রদূতকে তলব

তারা হলেন- বদিউল আলম মজুমদার, মতিউর রহমান, আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান, শিরীন হক, নুর খান লিটন, জিল্লুর রহমান, সাবেক রাষ্ট্রদূত ফারুখ ফয়সাল, শহিদুল আলম।

এর আগে দুপুরে বিএনপির পক্ষ থেকে দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আওয়ামী লীগের পক্ষে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি এবং জাতীয় পার্টির পক্ষে দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি মিসেস শেরিফা কাদের ও জাতীয় পার্টি সমর্থিত নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল পিটার হাসের বাসায় গিয়েছিলেন।

আরও পড়ুন  ভারত থেকে চার মাসে এলো ২ লাখ টন চাল

বৈঠক শেষে বেরিয়ে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাংবাদিকদের বলেন, বিএনপির পক্ষ থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে কথা হয়েছে। সৌহার্দ্য পরিবেশের নিয়ে আলোচনা হয়েছে। কেয়ার টেকার সরকারের অধীনে নির্বাচন হওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

একদলীয় শাসনের অধীনে নির্বাচন এতদিন হয়েছে। তাই সুষ্ঠ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের নিবার্চন নিয়ে আলোচনা হয়েন। তারা জানতে চেয়েছিল বলেই এসব কথা হয়েছে। বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে আশাবাদী।

আরও পড়ুন  ড.ইউনূসের পাশে দাঁড়াতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান হিলারি ক্লিনটনের

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ