ঢাকা, -

আলোচিত সংবাদ

ঈদের ছুটি ৫ দিন, পূজায় ২ দিন করার প্রস্তাব

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আগামী বছরের পবিত্র ঈদ-উল-আযহা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকারি ছুটি ৫ দিন করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া শারদীয় দুর্গাপূজার ছুটি ২ দিনের প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে ঈদের ছুটি তিন দিন। তবে কোনও কোনও বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিল। এ ছাড়া এ বছর পূজা উপলক্ষে বর্তমান সরকার নির্বাহী আদেশে ছুটি ১ দিন বাড়িয়েছিল।

আরও পড়ুন  শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান, বন্ধ হচ্ছে যুদ্ধ

সরকারি সূত্রগুলো বলছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই প্রস্তাব আগামীকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। ওই প্রস্তাবে ২ ঈদে ছুটি ৫ দিন করে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া দুর্গাপূজার ছুটি ২ দিন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

এদিকে আগামীকালের উপদেষ্টা পরিষদের বৈঠকে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে।

আরও পড়ুন  বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পুরুষের ক্ষেত্রে ৩৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছে এ-সংক্রান্ত পর্যালোচনা কমিটি। তবে চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স নিয়ে কিছু বলেনি কমিটি।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ