ঢাকা, -

আলোচিত সংবাদ

কাচ্চি ডাইনে পোকা ধরা বেগুনি আর হোটেল জামানে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর চকবাজারের কাচ্চি ডাইনকে খাবারে ক্ষতিকর রং, পোকা ধরা বেগুন দিয়ে বেগুনি ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় হোটেল জামানকেও জরিমানা করা হয়।

সোমবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও মো. আনিছুর রহমান অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

আরও পড়ুন  সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন আর নেই

মো. আনিছুর রহমান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, খাবারে রং ব্যবহার ও পোকা ধরা বেগুন দিয়ে বেগুনি তৈরি করায় কাচ্চি ডাইনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় জামান হোটেলকেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যাতে পরিচ্ছন্ন পরিবেশে রান্না ও খাবার পরিবেশন করা হয় সেই বিষয়ে প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন যেকোনো অপরাধে ভোক্তা অধিকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন  রাঙামাটিতে ইউপিডিএফ'র ২ কর্মীকে গুলি করে হত্যা

এর আগে গত ৮ এপ্রিল দেশি মুরগির সঙ্গে সোনালী মুরগি মিশিয়ে বিক্রি ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে চিনির মূল্য বেশি রাখায় নগরীর খুলশীর স্বপ্ন সুপার শপকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ