ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে আরও ১ জনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ২

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. শাওন (১৬) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। এর আগে গতকাল বিকালে ঢাকায় আনার পথে নুরজানহান বেগম মারা যান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন  হাটহাজারী উপজেলা নির্বাচনে আ.লীগের হেভীওয়েট প্রার্থীরা

তিনি বলেন, সকাল ৭টার দিকে শরীরে ৫০ ইনহেলিশন ইনজুরি নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান ওই কিশোর।

প্রসঙ্গত, সোমবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে ৯ জন দগ্ধ হন।

তাদের মধ্যে এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। বাকি ৭ জন রাজধানীর বার্ন ইনস্টিটিউটেচিকিৎসাধীন আছেন। তাদের সকলের অবস্থাই আশঙ্কাজনক বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

আরও পড়ুন  'পুশইন' ইস্যুতে কোনও মন্তব্য করতে চান না শুভেন্দু

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ