ঢাকা, -

আলোচিত সংবাদ

চবির নতুন প্রক্টর ড. হোসেন শহীদ সরওয়ার্দী

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। তিনি বর্তমান প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের স্থলাভিষিক্ত হবেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাসহ এক বছরের জন্য প্রক্টর নিয়োগ দেওয়া হলো। এ আদেশ আগামী ২৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

আরও পড়ুন  ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'মোখা' বন্ধ চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস

এদিকে রেজিস্ট্রার অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত বছরের ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ স্বাক্ষরিত এক বিবৃতিতে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে এক বছরের জন্য প্রক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছিল। আগামীকাল সোমবার (২২ সেপ্টেম্বর) তার মেয়াদ শেষ হবে।

আরও পড়ুন  ঈশ্বরদীতে তৃতীয় শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ