ঢাকা, -

আলোচিত সংবাদ

‘দেশী মুরগীর বদলে সোনালি’ স্বপ্ন সুপার শপকে জরিমানা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর খুলশীতে স্বপ্ন সুপার সপ আউটলেটটি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করছিল। এছাড়া প্রতিষ্ঠানটি ক্রেতা ঠকানোর নতুন কৌশল হিসেবে দেশী মুরগীর সঙ্গে সোনালি মুরগীর বিক্রি করছে। এসব অনিয়মের জেরে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে।

একই সঙ্গে নগরীর ঝাউতলা এলাকার বাজারে মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রির দায়ে সোহাগ সওদাগরকে ১০ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে  মূল্য তালিকা না থাকায় আরও একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

আরও পড়ুন  চট্টগ্রামে চার দিনের আবাসন মেলা শুরু হচ্ছে কাল

শনিবার (৮ এপ্রিল) নগরীর খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এসব জরিমানা আদায় করেন।

অভিযানের নেতৃত্ব দেন উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ্ এবং সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

জানতে চাইলে ভোক্ত সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ্ বলেন, রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিদপ্তরের অভিযান চলমান রয়েছে। আজ খুলশীতে অভিযানে অনিয়েমের জেরে প্রতিষ্ঠানগুলোকে জরিমানার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন  ঢাকার সাভারে ছুরিকাঘাতে পোশাক শ্রমিকের মৃত্যু

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ