ঢাকা, -

আলোচিত সংবাদ

পেকুয়ায় ভাবিকে হত্যার ১০ দিন পর সেই দেবর গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের পেকুয়ায় সীমানা বিরোধের জেরে কোহিনূর বেগম নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ দিন পর অভিযুক্ত দেবর আলী আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৪ জুন) ভোরে কক্সবাজারের রামু থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দেবর আলী আহমদ মাতব্বর পাড়ার মৃত পেটান আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার।

আরও পড়ুন  হিন্দু পরিষদের নতুন কর্মসূচি ঘোষণা

তিনি গণমাধ্যমকে বলেন, রাজাখালী মাতব্বর পাতায় গৃহবধূ কোহিনূর হত্যার ঘটনায় দেবর আলী আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্যের নেতৃত্বে থানার একদল টিম অভিযান পরিচালনা করে রামু থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হবে।

এর আগে বৃহস্পতিবার (২৫ মে) রাজাখালী ইউনিয়নের মাতব্বর পাড়ায় ঘর নির্মাণকে কেন্দ্র করে খুন হন গৃহবধূ কোহিনূর বেগম। তিনি প্রবাসী আমির হোসেনের স্ত্রী।

আরও পড়ুন  বিদেশি মদসহ আটক ১, পলাতক মুলহোতা ছাত্রলীগ নেতা 'ফয়সাল'

ঘটনার পর স্থানীয়রা বলছিলেন, দুই ভাইয়ের ঘর নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রবাসী বড় ভাইয়ের পৈত্রিক ভিটায় দালান বাড়ি ছিল। সম্প্রতি ছোট ভাই আলী আহমদ দালান ঘর নির্মাণ শুরু করে। বড় ভাইয়ের দালানের ছাদের সাথে জোড়া লাগিয়ে ছাদ করতে চাইলে এতে ভাবি বাধা দেয়। এতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দেবর আলী আহমদ লোহার হাতুড়ি দিয়ে ভাবির মাথায় আঘাত করে। এতে গুরুতর মাথায় জখম হয় ভাবির। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন  সাতকানিয়াতে বন্যায় নিখোঁজ শিশুসহ ২ জনের লাশ উদ্ধার

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ