ঢাকা, -

আলোচিত সংবাদ

ফটিকছড়ির শিশু ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ফটিকছড়ির ভূজপুর থানার শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইউসুফ সর্দারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। দীর্ঘ ৬ বছর পর নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২ আগস্ট) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশিমপুর এলাকা থেকে ইউসুফ সর্দারকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৪ আগস্ট) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার গণমাধ্যমকে এ তথ্য জানান।

আরও পড়ুন  কাপ্তাই সড়কে চলন্ত সিএনজির ওপর গাছ ভেঙে পড়ে আহত ২

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, মামলার বাদী হালিমা বেগম এবং আসামি মো. ইউসুফ সর্দার (৬০) প্রতিবেশী। হালিমা বেগম ২০১৬ সালের ৩১ ডিসেম্বর স্বামী ও তিন সন্তানকে বাড়িতে রেখে তার বাবার বাড়ি বেড়াতে যান। ২০১৭ সালের ১ জানুয়ারি বিকালে হালিমা বেগমের ৪র্থ শ্রেণি পড়ুয়া মেয়ে প্রতিবেশি মো. ইউসুফ সর্দারের বাড়িতে আমলকি কুড়াতে যায়।

আরও পড়ুন  বগুড়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

প্রতিবেশি মো. ইউসুফ সর্দার তাকে আমলকি দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে জানায় সে। তাকে প্রথমে ভূজপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও জানান, পরে তার মা বাদী হয়ে আসামি মো. ইউসুফ সর্দারের বিরুদ্ধে ভূজপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকে মো. ইউসুফ গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। মো. ইউসুফ সর্দারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন  মোটরসাই‌কেল দুঘর্টনায় বাঁশখালীর ইমন দাশ নিহত

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ