ঢাকা, -

আলোচিত সংবাদ

বোয়ালখালীতে রেল ইঞ্জিনের সাথে টেম্পুর ধাক্কা, আহত ৬

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বোয়ালখালীর বেঙ্গুরা স্টেশনে রেল ইঞ্জিনের ধাক্কায় টেম্পুর চালকসহ ৬ জন আহত হয়েছেন।

সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

গোমদণ্ডী স্টেশন মাস্টার অনুপম দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত টেম্পু চালক আবু তাহের ও মো. জামালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.আসমা সাদিয়া।

আরও পড়ুন  শাখা-সিঁদুর পরে রথযাত্রায় চুরির চেষ্টা, ৫ নারী আটক

আহতরা জানান, তারা পটিয়া খরনখাইন থেকে মাছ নিয়ে বোয়ালখালী আসছিলেন। এসময় দুর্ঘটনায় পড়েন তারা। আহত টেম্পু চালক আবু তাহের (৪০) সারোয়াতলী ইউনিয়নের উত্তর কঞ্জুরী গ্রামের মৃত ওমর আলীর ছেলে ও মো. জামাল (৪৫) একই এলাকার মুন্সি মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেঙ্গুরা স্টেশনের পরের রেল ক্রসিং পার হওয়ার সময় ইঞ্জিনের সাথে সিএনজি চালিত টেম্পুটির সংঘর্ষ হয়। এতে টেম্পুটি উল্টে পাশের পুকুরে পড়ে যায়। টেম্পুতে চালকসহ ৬জন ছিলেন। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রামে লবণ বোঝাই ট্রাকের চাপায় মা-ছেলেসহ নিহত ৪

গোমদণ্ডী স্টেশন মাস্টার অনুপম দে জানান, বিকেল ৩টা ৫৫ মিনিটের সময় কক্সবাজারের উদ্দেশ্যে ইঞ্জিনটি গোমদণ্ডী স্টেশন ছেড়ে যায়। ইঞ্জিনটি নগরী থেকে কক্সবাজার যাচ্ছিল।

তিনি বলেন, বেঙ্গুরা স্টেশন এলাকায় একটি সিএনজি টেম্পুর সাথে ধাক্কা লেগেছে শুনেছি। বিস্তারিত জানি না।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ