ঢাকা, -

আলোচিত সংবাদ

বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান চালিয়ে একটি শটগান, দুই রাউন্ড গুলি ও একটি পিস্তলের ম্যাগজিন উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় দোকান মালিক মো. সাইফুল আলমকে আটক করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার পশ্চিম কধুরখীল চৌধুরী হাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  ষোলশহর ২ নম্বর গেটে টিকটিকি গাড়ির ধাক্কায় অজ্ঞাত পথচারী নিহত

আটক সাইফুল আলম পশ্চিম কধুরখীল গ্রামের হাজী আব্দুল হকের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল কধুরখীল চৌধুরী হাটে অবস্থিত ওই গ্যাস সিলিন্ডারের দোকানে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে সিলিন্ডারের আড়ালে লুকিয়ে রাখা অবস্থায় একটি শটগান, দুই রাউন্ড গুলি ও একটি পিস্তলের ম্যাগজিন উদ্ধার করা হয়।

অভিযান শেষে আটক সাইফুল আলমকে বোয়ালখালী থানায় সোপর্দ করা হয়।

আরও পড়ুন  বাংলাদেশ আজ ফ্যাসিবাদের পক্ষে-বিপক্ষে বিভক্ত হবে: এনসিপি

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ