ঢাকা, -

আলোচিত সংবাদ

রাউজানের বৈজ্জাখালী গেটে মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ হারাল দুই ভাই

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানের বৈজ্জাখালী গেটে আত্মীয়ের বিয়ের বাজার করতে যাওয়ার পথে মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি মুঠোফোনে ভয়েস অফ এশিয়াকে নিশ্চিত করেন রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন।

নিহতরা হলেন- বোয়ালখালী উপজেলার পূব গোমদণ্ডী দলই বাড়ির মন্টু চৌধুরীর ছেলে জয় চৌধুরী (২৮) ও রাঙ্গুনিয়া উপজেলার বুড়ির দোকান এলাকার দোলন তালুকদারের ছেলে অন্তর তালুকদার (২৮)। তারা সম্পর্কে মাসতুতো ভাই। তবে তাদের মধ্যে জয় চৌধুরী কাপ্তাই ফায়ার সাভিসের কর্মী বলে জানা গেছে।

আরও পড়ুন  বিএনপি'র কাজ দিনের বেলায় পদযাত্রা আর রাতের বেলায় অ্যাম্বাসিতে যাওয়া: তথ্যমন্ত্রী

নিহতদের আত্মীয় রাউজানের উরকিরচরের রুবেল বিশ্বাস বলেন, আমার ছোট ভাই জুয়েল চৌধুরীর বিয়ে আগামীকাল শুক্রবার। এ উপলক্ষে আমার মামাতো ভাই জয় ও মাসতুতো ভাই অন্তর আমাদের বাড়িতে আসেন গতকাল। দু’জন সন্ধ্যায় মোটরসাইকেলে করে আমাদের অনুষ্ঠানের বাজার করার জন্য শহরে যাচ্ছিল। এ সময় সড়কের বৈজ্জাখালী এলাকায় সকাল থেকে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বালুর ট্রাককে ধাক্কা দেয় তাদের মোটর সাইকেলটি। এতে গুরুতর আহত হয় মোটর সাইকেল চালক জয় ও পেছনে বসা অন্তর। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  ঢাকার সাভারে ছুরিকাঘাতে পোশাক শ্রমিকের মৃত্যু

নিহত জয় কাপ্তাই ফায়ার সাভিসের কর্মী। অন্তর তালুকদার বর জুয়েলের দোকানের সহকারী ছিল।

বিষয়টি ভয়েস অফ এশিয়াকে নিশ্চিত করেছেন নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ টুটুন মজুমদার ।

তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ এখন চমেক হাসপাতালে আছেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ