ঢাকা, -

আলোচিত সংবাদ

হরদীপ সিং হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ ভারতীয় গ্রেপ্তার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন ভারতীয়কে গ্রেপ্তার করেছে কানাডা পুলিশ। এর আগে অটোয়া এ হত্যাকাণ্ডে ভারতীয় কর্মকর্তাদের সংশ্লিষ্টতার অভিযোগ আনলে দুই দেশের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়। খবর বিবিসি।

গত বছরের জুনে ৪৫ বছরের হারদীপ সিং ভ্যাঙ্কুভার শহরতলির একটি ব্যস্ত গাড়ি পার্কে মুখোশধারী বন্দুকধারীদের গুলিতে নিহত হন।

আরও পড়ুন  মুরাদনগরে ধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

ওই ঘটনায় ভারত সরকার জড়িত থাকতে পারে বলে সরাসরি অভিযোগ তুলেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও দিল্লি দৃঢ়ভাবে অভিযোগ অস্বীকার করেছে।

শুক্রবার (৩ মে) গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন করণ ব্রার (২২), কমল প্রীত সিং (২২) ও করণ প্রীত সিং (২৮)। তিনজনই আলবার্টার এডমন্টনের বাসিন্দা, তাদের ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে হত্যা ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন  ইউক্রেনকে দীর্ঘমেয়াদি নিরাপত্তা দিতে একমত জি-৭

পুলিশ জানিয়েছে, সবাই তিন থেকে পাঁচ বছর ধরে কানাডায় ছিলেন। হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতা আছে কিনা সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

সহকারী কমিশনার ডেভিড তেবোউল জানান, হারদীপের হত্যাকাণ্ডের বিষয়ে আলাদা তদন্ত চলছে। এ ঘটনা শুধু গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জড়িত থাকার মধ্যে সীমাবদ্ধ নয়।

নিহত হরদীপ সিং নিজার প্রকাশ্যে ভারতের পাঞ্জাব অঞ্চলে একটি স্বাধীন শিখ রাষ্ট্র খালিস্তানের পক্ষে প্রচার করে আসছিলেন। ১৯৭০-এর দশকে এ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু করেন শিখ ধর্মাবলম্বীদের একটি অংশ। পরবর্তী দশকে দমনে সরকারি অভিযানে কয়েক হাজার আন্দোলনকারী নিহত হন।

আরও পড়ুন  সব আয়োজন শেষ, শুধু উদ্বোধনের অপেক্ষা: প্রকল্প পরিচালক

তথ্যসূত্র- রয়টার্স

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ