চট্টগ্রামের হাটহাজারি উপজেলায় বাস-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে নারী-শিশুসহ ৭ জন নিহত হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর ) সকালে নাজিরহাট মহাসড়কের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভয়েস অফ এশিয়াকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাটহাজারি মডেল থানার ওসি মনিরুজ্জামান।
স্থানীয়রা জানিয়েছে, সিএনজিচালিত অটোরিকশাকে যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আশঙ্খাজনক অবস্থায় ২ জনকে চমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে।
হাটহাজারি মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, আমরা কাজ করছি বিস্তারিত পরে জানানো হবে।














