চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনে মো. সামসুল আলম আর ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন মেজর (অব.) সিকদার আনিছুর রহমান।
বুধবার (১৪ জুন) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান।
জালালী জানান, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। আজ জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ঢাকা-১৭ ও চট্টগ্রাম- ১০ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবারের সভায় দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, এটিইউ তাজ রহমান, ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া।














