ঢাকা, -

আলোচিত সংবাদ

আপত্তিকর ভিডিও ফাঁসের ঘটনায় সেই প্রধান শিক্ষকসহ শিক্ষিকা বরখাস্ত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নওগাঁর বদলগাছীতে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক শিক্ষিকার ‘আপত্তিকর’ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বৃহম্পতিবার (৬ জুলাই) দিনব্যাপী স্থানীয়দের বিক্ষোভের মুখে বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি এ সিদ্ধান্ত নেয়। এছাড়া দুই শিক্ষককে স্থায়ীভাবে কেন বরখাস্ত করা হবে না তা আগামী ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়।

আরও পড়ুন  ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ভাই-বোনসহ ৩জনের মৃত্যু

এদিকে বুধবার (৫ জুলাই) সামাজিক মাধ্যম ফেসবুকে দুই শিক্ষকের কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় শেখর আহমেদ নামে এক ব্যক্তি জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দেন।

অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসন এক সদস্যের তদন্ত কমিটি ও বদলগাছী উপজেলা শিক্ষা অফিস থেকে তিন সদস্যের আরও একটি কমিটি গঠন করা হয়।

জানা গেছে, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে আহ্বায়ক করে তিন সদস্যের ওই কমিটি গঠন করা হয়। এতে বাকি দুই সদস্য হলেন- উপজেলা একাডেমিক সুপারভাইজার অঞ্জন কুমার কুণ্ড ও বেগুনজোয়ার উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম।

আরও পড়ুন  হাটহাজারির চারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাক চালক নিহত

আগামী ১২ জুলাইয়ের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবেন। এছাড়া জেলা প্রশাসনের তদন্ত কমিটির তদন্ত কর্মকর্তা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম জাকির হোসেন। এ কমিটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

অপরদিকে জেলা প্রশাসনের তদন্ত কর্মকর্তা বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে বিদ্যালয়ের কোনো শিক্ষক বা কর্মচারীকে পাননি। তবে স্থানীয়দের বিক্ষোভের মুখে তিনি এলাকাবাসীকে জেলা প্রশাসনের তদন্তে আস্থা রাখার অনুরোধ জানান। বলেন, ওই দুই শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  ফটিকছড়িতে সরকারি দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ