ঢাকা, -

আলোচিত সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় মা’সহ দুই সন্তানকে কুপিয়ে হত্যা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুই সন্তানসহ মাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে পুলিশ ঘরের দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করে। উপজেলার চরছয়ানী দক্ষিণপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সৌদিপ্রবাসী শাহ আলমের স্ত্রী জেকি আক্তার (৩৫) এবং তার ছেলে মাহিন (১৪) ও মহিন (৭)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আইয়ূরপুর ইউনিয়নের চরছয়ানি গ্রামের হাজী ইসরাইল সরকার বাড়ির হাজী সুলতান সরকারের ছেলে সৌদিপ্রবাসী শাহ আলমের স্ত্রী তার দুই ছেলে ও এক মেয়ে সন্তান নিয়ে বসবাস করছিলেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে বাসায় কাজ করতে আসা গৃহপরিচালিকা জেসমিন আক্তার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কিন্তু দরজা না খোলায় পাশের বাড়ির এক স্বজনের কাছ থেকে চাবি নিয়ে খোলার চেষ্টা করেন।

আরও পড়ুন  চট্টগ্রামে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক ২

এতে মূল ঘরে প্রবেশে ব্যর্থ হয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানান গৃহপরিচালিকা। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে ঘরের মেঝেতে মা জেকি আক্তার ও বড় ছেলে মাহিনের লাশ ও পাশের বাথরুমে ছোট ছেলে মহিনের লাশ পাওয়া যায়। এ সময় সাত মাস বয়সী কন্যা সন্তান ওজিহাকে অক্ষত অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুন  সীতাকুণ্ডে বাসে তল্লাশি চালিয়ে ২ কোটি টাকার হেরোইন উদ্ধার

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, আমরা খবর পেয়ে এসে মা ও বড় ছেলের রক্তাক্ত লাশ মেঝেতে এবং আরেক ছেলের লাশ বাথরুম থেকে উদ্ধার করি। পিবিআই আসবে। প্রাথমিকভাবে মাথায় কোপের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ভোরের দিকে পূর্ব পরিচিত অথবা পূর্বপরিকল্পিতভাবে এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে। কারণ, বাড়ির কোনো মালামাল নেয়নি তারা।

আরও পড়ুন  রাঙ্গুনিয়ায় সড়কের পাশে পড়েছিল যুবকের লাশ

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ